বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৯:৯ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুরে হেফাজত বনাম পুলিশ সংঘর্ষ,আটক ২০

logoরনি আহম্মদশুক্রবার, ২ এপ্রিল ২০২১, রাত ৮:৩০ সময় 0406
গাজীপুরে হেফাজত বনাম পুলিশ সংঘর্ষ,আটক ২০

গাজীপুরে হেফাজত বনাম পুলিশ সংঘর্ষ,আটক ২০

খবরের সময় ডেস্ক:
গাজীপুরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও মুসল্লিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে হেফাজত নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
শুক্রবার (২ এপ্রিল) জুমার নামাজের পর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাবাসী সূত্রে জানা গেছে, হেফাজতে ইসলামের পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল সহকারে মুসল্লিরা চান্দনা চৌরাস্তা ঈদগাহ ময়দানে সমবেত হন। পরে তারা মিছিল সহকারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের মাঠের মধ্যেই সমাবেশ করার অনুরোধ করে। পরে হেফাজত নেতাকর্মী ও মুসল্লিরা ঈদগাহ মাঠের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে মুসল্লিদের ছত্রভঙ্গ করে দেয়। পরে হেফাজত কর্মী ও মুসল্লিরা চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এসময় হেফাজত কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে হেফাজত নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন হেফাজত কর্মী আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে হেফাজতে ইসলামের অন্তত ২০ জনকে আটক করা হয়।পুলিশ ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সংঘর্ষের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আধা ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি জাকির হাসান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিপক্ষের ইট-পাটকেলে কমপক্ষে আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
হেফাজতে ইসলামের গাজীপুর জেলা কমিটির যুগ্ম-সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান জানান, চান্দনা চৌরাস্তা ঈদগাহ ময়দানে শান্তিপূর্ণ বিক্ষোভের পুলিশ অতর্কিত লাঠিচার্জ, গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে অন্তত ১৫ জন কর্মী আহত হয়েছেন।
অপরদিকে জুমার নামাজের পর মহানগরীর বোর্ড বাজারে হেফাজতে ইসলামীর কর্মী-সমর্থক ও স্থানীয় কয়েক হাজার মুসল্লি ঢাকা-ময়মনসিংহ সহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশে অংশ নেন। এতে হাফেজ মাওলানা আব্দুর রহিম আল মাদানীসহ স্থানীয় ওলামারা বক্তব্য রাখেন।


বিষয়- জনদূর্ভোগ, সংঘর্ষ, প্রতিবাদ

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর